1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Title :
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

মিডল্যান্ড ব্যাংকের আইপিও আবেদন শুরু ১৬ ফেব্রুয়ারি

  • আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.২২ পিএম
  • ২৯৮ Time View

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির আইপিও আবেদন শুরু হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। চলবে ২৩ ফেব্রুয়ারি পরযন্ত।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ২১ সেপ্টেম্বর কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে।

সূত্র অনুসারে, মিডল্যান্ড ব্যাংক পুঁজিবাজারে ৭ কোটি সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ৭০ কোটি টাকা উত্তোলন করবে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই শেয়ার ছাড়বে ব্যাংকটি।

পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয়, শেয়ারবাজারে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২১ সালের ৩১ ডিসেম্বর  সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৪ টাকা। সর্বশেষ বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com