1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

সেলিমা: আ.লীগ ১০ টাকার চাল এখন আশিতে খাওয়াচ্ছে

  • আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৩৩ পিএম
  • ১৭৫ Time View

নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর কথা বলে এখন ৮০ টাকা কেজিতে খাওয়াচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট রেজিস্ট্রারি মাঠে তাদের ভাষায় আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতন, বিরোধী দলের গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে দাম কমানোসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে বিভাগীয় সমাবেশের আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সেলিমা।

তিনি বলেন, ‘আজ দেশের সাধারণ মানুষ খেতে পারছে না। আওয়ামী লীগ ১০ টাকায় চাল খাওয়ানোর কথা বলে এখন ৮০ টাকায় চাল খাওয়াচ্ছে। মধ্যবিত্তরা নিম্নবিত্ত হয়ে যাচ্ছে, আর নিম্নবিত্তরা অতিদরিদ্র হয়ে যাচ্ছে। প্রকৃত উন্নয়ন হচ্ছে জনগণের উন্নয়ন, যা শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া করে গিয়েছিলেন।’  

সেলিমা রহমান বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা দখল, লুণ্ঠন, দুর্নীতিতে বিশ্বাসী। আওয়ামী লীগের ইতিহাস দেশবাসী জানে, এ ইতিহাস পরিবর্তন করা যাবে না। তাই দেশবাসীকে সঙ্গে নিয়ে এ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে।’

তিনি বলেন, ‘দেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। ২০১৪ সালের নির্বাচনে কোন মানুষ ভোট কেন্দ্রে যায়নি। ২০১৮ সালে দিনের ভোট আগের রাতেই শেষ হয়ে যায়। এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। বিএনপি সারাদেশে তেল, গ্যাস, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশ করছে। এ দাবি শুধু বিএনপির নয়, এ দাবি জনগণের।’

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘তারা ক্ষমতায় এসে এ পর্যন্ত ১৫ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। একদিকে জনগণ গরীব হচ্ছে, অন্যদিকে দুর্নীতি করে কোটি কোটি টাকা লুটপাট করছে আওয়ামী লীগ। এ সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।’

সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকির সভাপতিত্বে এবং সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী ও সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাহসিনা রুশদীর লুনা, ড. মো. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মোক্তাদির, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান, সমবায় বিষয়ক সম্পাদক জিকে গউস, সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, সহক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহস্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের শামীম, মিজানুর রহমান চৌধুরী, হাদিয়া চৌধুরী মুন্নী ও মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

এর আগে, শনিবার দুপুর থেকে বিএনপির বিভাগীয় সমাবেশে বিভিন্ন স্থানের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন। জেলার সব উপজেলা-পৌরসভা এবং সিলেট মহানগরের সব ওয়ার্ড থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগদান করেন। এছাড়াও সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com