1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

বগুড়ায় জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেফতার

  • আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.৩৪ পিএম
  • ২০০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রায়নগর ইউনিয়নের করতকোলা গ্রামের মৃত জামায়েত নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুল খালেকের বাড়ি থেকে তাদের আটক করা হয়। রাতে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- বাংলাদেশ জামায়েতের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা শাখার সদস্য মো. আব্দুল হালিম (৪৮), মো. মোশারফ হোসেন (৪৫), মো. আছার উদ্দীন (৪৪), মো. মমতাজ উদ্দিন (৬৭), মো. আলাল উদ্দিন (৫৩), মো. তোফাজ্জল হোসেন (৫৯), মো. সুলতান মাহমুদ (৫৩), মো. বেলাল উদ্দিন (৫৮) ও মো. শাহ আলম (৫৫)। তারা সবাই শিবগঞ্জের বাসিন্দা।

ওসি মনজুরুল আলম বলেন, সরকার বিরোধী কার্যক্রম পরিচালনা, জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে গ্রেফতাররা গোপন বৈঠক করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। এ অভিযান পরিচালনাকালে আরও কয়েকজন জামায়াতে সদস্য পালিয়ে যান।

তিনি আরও বলেন, অভিযানে ঘটনাস্থলে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। এছাড়া জামায়াতের সদস্যদের ব্যক্তিগত রিপোর্ট বই, ভাউচার রশিদ ও কার্য সভার বইও জব্দ করা হয়। পরে শুক্রবার রাতে তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com