1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

কুকুরের কামড়ে আহত ১৫ শিশু

  • আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.০৪ এএম
  • ২৯৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ পাবনা ইশ্বরদী উপজেলায় এক কুকুরের কামড়ে অন্তত ১৫ শিশু আহত হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের বড়ইচারা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রাত ৯টা পর্যন্ত মোট ১৫ শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বাড়ির পাশে খেলার সময় একটি কুকুর তাদের কামড়ে আহত করে।

আহতরা হলো-ছলিমপুর ইউনিয়নের জয়নগর মাদরাসা এলাকার জামাত আলীর ছেলে মাহাদি (৯), মিরাজুল ইসলামের ছেলে আল আমিন (৩), জয়নগর গ্রামের আকাল উদ্দিনের মেয়ে আনিকা খাতুন (৩), বড়ইচারা এলাকার সোহাগ হোসেনের ছেলে মোরসালিন (৪০), একই এলাকার সোহেলের ছেলে আদিয়ান (৩), সাহাপুর এলাকার মিন্টু মিয়ার ছেলে তানভির (৬) সহ ১৫ শিশু।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল পারভেজ ও ছলিমপুর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন বাবলু মালিথা এ তথ্য নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সোহেল পারভেজ জানান, পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে ১৫ শিশু বিকেলে হাসপাতালে আসে। তাদের প্রত্যেককে প্রতিষেধক দেওয়া হয়েছে। এর মধ্যে সাতজনের নাম জরুরিভাবে নথিভুক্ত করা হয়েছে।

ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা জানান, ওই গ্রামে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ দেখা যায়। ভোর থেকে শুরু হয় কুকুরের উৎপাত। স্কুলগামী শিশু এবং নারীরা কুকুরের ভয়ে থাকেন।

ঈশ্বরদী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসাইন বলেন. একটি কুকুরই সবাইকে কামড় দিয়েছে। আমরা কুকুরটিকে আটকের চেষ্টা করছি। এটি সম্ভবত পাগলা কুকুর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com