1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
Title :
অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু কৃষি কাজে কোনো লজ্জা নেই: কৃষিমন্ত্রী কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেফতার গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ, বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

মোট রপ্তানি আয়ের ৮৪.৫০% হয়েছে পোশাক রপ্তানি

  • আপডেট : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৫৩ এএম
  • ২৫২ Time View

চলতি (২০২২-২৩) অর্থবছরের সাত মাসে (জুলাই-জানুয়ারি) ২৭ দশমিক ৪১৮ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। যা মোট রপ্তানি আয়ের ৮৪ দশমিক ৫০ শতাংশ।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবির প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম সাত মাসে রপ্তানি আয় এসেছে ৩২ দশমিক ৪৪৭ বিলিয়ন ডলার, যা লক্ষ্যমাত্রার সমান। এসময়ের কৌশলগত লক্ষ্যমাত্রা ছিল ৩২ দশমিক ৪৩৭ বিলিয়ন ডলার।

মার্চের দিকে রপ্তানি আয় কমে আসতে পারে বলে ধারণা ছিল রপ্তানিকারকদের। কিন্তু তার আগেই জানুয়ারি মাসে কিছুটা কমল। যদিও চলতি বছরের প্রথম সাত মাস জুলাই-জানুয়ারি সাত মাসের জন্য যে লক্ষ্যমাত্রা ছিল তার চেয়ে কমেনি। পাশাপাশি আগের বছরের চেয়ে বেশি আছে প্রায় দশ শতাংশ।

চলতি ২০২২-২৩ অর্থবছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে ৫৮ বিলিয়ন ডলার। আর জুলাই-জানুয়ারি সাত মাসের লক্ষ্যমাত্রা ছিল ৩২ দশমিক ৪৩৭ বিলিয়ন ডলার।

দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক। তৈরি পোশাক কমলেই মোট রপ্তানি আয়ে ঝাঁকুনি লাগে। তথ্য বলছে তৈরি পোশাকের রপ্তানি কিছুটা কমার কারণে মোট রপ্তানি আয়ে এর প্রভাব পড়েছে। জানুয়ারি শেষে তৈরি পোশাক রপ্তানি আয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৪ দশমিক ৩১ শতাংশ। ডিসেম্বরে এ হার ছিল ১৫ দশমিক ৫৬ শতাংশ।

জুলাই-জানুয়ারি সাত মাসে অন্যান্য প্রধান রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে হিমায়িত মৎস্য ২৯২ দশমিক ৬৫ মিলিয়ন ডলার, কৃষিজাত পণ্য ৫৫৫ দশমিক ২৭ মিলিয়ন ডলার এবং পাট ও পাটজাত পণ্য ৫৪৮ মিলিয়ন ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com