বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ফরিদপুরে অস্ত্রসহ রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ গ্রেপ্তার সুনামগঞ্জে পর্যটকদের নতুন আকর্ষণ ‘বাচ্চু নগর’: পাহাড় আর ফুলের মিতালীতে মুগ্ধ দর্শনার্থী কুমিল্লা চান্দিনা বাসচাপায় এক নারী নিহত কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৪ মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে আকস্মিক পরিদর্শন বাণিজ্যমন্ত্রীর ব্যাংকিং খাতের সংস্কার অব্যাহত থাকবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৩তম বোর্ড সভা অনুষ্ঠিত ব্যাচেলর পয়েন্টের সাথে বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো ডিজিটাল রূপান্তরে যৌথভাবে কাজ করবে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও গ্রামীণফোন লিমিটেড ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক: আর্জেন্টিনার রাষ্ট্রদূত

ছাত্রদলের নতুন কমিটির নেতাদের ওপর পদবঞ্চিতদের হামলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের নতুন কমিটির নেতা ও তাদের অনুসারীদের ওপর পদবঞ্চিতদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।

বুধবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের গোলাকান্দাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই হামলার ঘটনা ঘটে।

এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু সমর্থিত ছাত্রদল নেতা নাহিদ হাসান ভূঁইয়া নাহিদকে সভাপতি ও জুবায়ের রহমান জিকুকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ৯ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেয়া হয়। এ কমিটি ঘোষণার পর থেকেই জেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির সমর্থিত ছাত্রদল নেতা মাসুদুর রহমান মাসুদসহ তাদের অনুসারীরা ক্ষুব্ধ হন। দুর্নীতি করে কমিটি দেয়ার প্রতিবাদে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ছাত্রদল নেতা মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে পদবঞ্চিতরা বিক্ষোভও করেছেন।

বুধবার নারায়ণগঞ্জের চাষাড়ায় ছাত্রদলের নতুন কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা হওয়ার কথা ছিল। সেই সভায় যোগদানের উদ্দেশ্যে রূপগঞ্জ উপজেলার ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বাসে উঠতে শুরু করে পদধারী নেতা ও তাদের অনুসারীরা। বেলা সাড়ে ১২টার দিকে পদবঞ্চিত মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে অন্যান্য পদবঞ্চিত নেতাকর্মী ও তাদের অনুসারীরা লাঠিসোটা নিয়ে পদধারী ও তাদের অনুসারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় আশপাশের মার্কেট ও হাটবাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় আবু হোসেন, নিরা দাস, মোহাম্মদ শুভ, ইমরান হোসেনসহ অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া নাহিদ বলেন, আমার লোকজনের ওপর অন্যায়ভাবে হামলা চালিয়ে তাদের আহত করা হয়েছে। এই হামলার মাধ্যমে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অপমান করা হয়েছে। তিনি এই হামলার সুষ্ঠু বিচার দাবি করেন।

হামলার ঘটনা স্বীকার করে ছাত্রদলের পদবঞ্চিত নেতা মাসুদুর রহমান মাসুদ বলেন, বিএনপির দুঃসময়ে আমরা হাল ধরেছি। রাজপথে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অব্যাহত রেখেছি। বিভিন্ন সময়ে আমরা মামলা হামলার শিকার হয়েছি। পুরো মাস মিথ্যা মামলায় নারায়ণগঞ্জ আদালতে দাঁড়াতে হচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে চলছে যারা তাদেরকে নতুন কমিটিতে পদায়িত করা হয়েছে। আর যারা আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে তাদেরকে পদ থেকে বঞ্চিত করা হয়েছে। আমাকেও তারা ছাড় দেয়নি। আমার পুরো পরিবারের সদস্যরা হামলা এই মামলার শিকার হয়েছে। দুর্নীতি করে জেলা কমিটি দেয়া হয়েছে। এ কমিটি বাতিল করে নতুন করে ত্যাগী ও নির্যাতিতদের মূল্যায়ন করার দাবি জানান মাসুদুর রহমান মাসুদ।

এ ব্যাপারে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, এমন কোন ঘটনার  খবর আমাদের জানা নেই। কেউ কোনো অভিযোগও করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS