1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

নৌকা–মশালে শেষ বগুড়ার উপ-নির্বাচন!

  • আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.৫৩ এএম
  • ২৪৭ Time View

বগুড়া প্রতিনিধি: বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের রাগেবুল আহসান রিপু জয়ী হয়েছেন। এছাড়া, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচিত হয়েছেন মশাল প্রতীক নিয়ে মহাজোট প্রার্থী জাসদের এ.কে.এম. রেজাউল করিম তানসেন।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে বগুড়ার উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন।

বগুড়া-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু নৌকা প্রতীকে ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কা নিয়ে আবদুল মান্নান আকন্দ পেয়েছেন ২১ হাজার ৮৬৪ ভোট। এই আসনে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ২৭৪ ভোট।

অন্যদিকে, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মহাজোটের প্রার্থী জাসদ নেতা এ.কে.এম. রেজাউল করিম তানসেন মশাল প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৪০৫ ভোট। তার নিকটতম প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। মহাজোটের বিজয়ী প্রার্থী কাছে হিরো আলম ৮৩৪ ভোটে পরাজিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৮টায় বগুড়ার এই দুটি আসনের ২৫৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল ৪টা পর্যন্ত। সবকেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়। সদর আসনে মোট ১১ জন প্রার্থী এবং বগুড়া-৪ আসনে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com