1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

বগুড়া–৬ আসনে পঞ্চাশ বছর পর আ. লীগ

  • আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.৪১ এএম
  • ২৭১ Time View

নিজস্ব প্রতিনিধিঃ বগুড়া-৬ (সদর) আসনে নৌকা প্রতীকের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান আকন্দ ট্রাক প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৮৬৪ ভোট।

বুধবার রাত সোয়া নয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফল কেন্দ্র থেকে নৌকার প্রার্থী রাগেবুলকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

বগুড়া সদর আসনে স্বতন্ত্র প্রার্থী আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ২৭৪ ভোট। তবে তিনি বগুড়া-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াই করে নয় শতাধিক ভোটে হেরেছেন।

এর আগে বগুড়া–৬ সদর আসনের উপনির্বাচনে বুধবার সকাল সাড়ে আটটার দিকে ইভিএমে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। বগুড়া–৬ আসনে আওয়ামী লীগ, জাপা, জাসদসহ ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আসনটিতে ৪ লাখ ১০ হাজার ৭৩৪ ভোটারের মধ্যে ৯১ হাজার ৭৪২ জন ভোট প্রদান করেন। ভোট পড়েছে ২২ দশমিক ৩৪ শতাংশ।

বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়া-৬ আসনে ১৯৭৩ সালের পর আওয়ামী লীগের কোনো প্রার্থী বিজয়ী হতে পারেনি বলে জানা গেছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com