1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

সিইসি: নির্বাচন সুষ্ঠু হয়েছে

  • আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৫৭ পিএম
  • ২৩৩ Time View

ছয়টি আসনের উপনির্বাচন সুষ্ঠু হয়েছে ‍উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, উপনির্বাচনে উল্লেখযোগ্য কোনো অনিয়ম কারচুপির তথ্য পায়নি কমিশন।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপনির্বাচন নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, দুই-চারটি জায়গায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একটি জায়গা থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। সার্বিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, উপনির্বাচনে ১৫ থেকে ২০ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।

নির্বাচন, নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে ছিল না, এমন অভিযোগের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, নিয়ন্ত্রণ নেই এমনটি মেনে নিতে পারছি না। নির্বাচন, নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণেই ছিল। স্থানীয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের স্থানীয় কর্মকর্তাদের ওপর নির্বাচন কমিশনকে নির্ভর করতে হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন আস্থাশীল বলেও জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনে উপস্থিতি কম হওয়ার বিষয়ে তিনি বলেন, কাঙ্ক্ষিত প্রতিযোগিতা না থাকায় নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে। ছয়টি আসনেই নির্বাচন নিরপেক্ষ হতে হবে এমন নির্দেশনা দিয়েছিলেন বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com