1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Title :
যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’ চুয়াডাঙ্গায় সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাংবাদিকের মায়ের পরলোকগমণে প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সংগঠনের শোক জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা মাউলীতে আইন-শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন অর্থায়ন মডেল গড়ে তুলছে আইএফআইসি ব্যাংক ও সুইসকন্ট্যাক্ট জাতীয় সংসদ ভবনে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পীকারের সাথে গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন (গ্যাটজা)-এর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রূপপুরের দ্বিতীয় ইউনিটে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে যেভাবে জানবেন

বাংলাদেশের প্রধান কোচ হাথুরুসিংহে

  • আপডেট : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩, ৭.১৪ পিএম
  • ৩৮১ Time View

দুই বছরের জন্য ক্রিকেটের তিন ফরম্যাটেই বাংলাদেশের প্রধান কোচ হলেন শ্রীলঙ্কার চান্ডিকা হাথুরুসিংহে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৪ সালে প্রথম মেয়াদে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে হাথুরুসিংহের। এর আগে বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার জন্য অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচের পদ ছেড়ে দেন তিনি। 

২০১৪-২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশের কোচের দায়িত্ব পালন করার আগে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন হাথুরুসিংহে। বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর হয়েছিলেন শ্রীলঙ্কার কোচও। এরপর ২০২০ সালে আবার অস্ট্রেলিয়ান দলটিতে ফিরে যান তিনি। এবার দ্বিতীয় দফায় বাংলাদেশের কোচ হলেন তিনি। আর এবারও অস্ট্রেলিয়া থেকে কোচের পদ ছেড়ে বাংলাদেশের দায়িত্ব নিলেন হাথুরুসিংহে।

সিলেটে বিপিএলের খেলা দেখতে গিয়ে কোচ নিয়োগের বিষয়ে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, ’১৮ থেকে ২০ ফেব্রুয়ারি নতুন কোচ আসবে। আমাদের অপশনে যারা রয়েছে, এর মধ্য থেকেই দায়িত্ব দেয়া হবে।’ নাজমুল হাসান পাপনের এমন বক্তব্যের রেশ কাটতে না কাটতেই কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করলেন তিনি। 

প্রথমবার প্রধান কোচরে দায়িত্বে থেকে ২০১৭ সালে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর শেষে পদত্যাগ করেছিলেন হাথুরুসিংহে। এরপর প্রায় ছয় বছর ঘুরেফিরে আবারও দায়িত্বে নিলেন পুরোনো পদে। 

প্রথম মেয়াদে দায়িত্বে থাকাকালীন অনেক বিতর্কে জড়িয়েছিলেন হাথুরুসিংহে। তবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় কিছু সাফল্য এসেছে সেই মেয়াদকালেই। পরপর তিন ওয়ানডে সিরিজ জয়, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা এবং ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলার সুযোগ হয়েছিল হাথুরুসিংহের সময়েই।

তার সময়ে ওয়ানডের পাশাপাশি টেস্টেও দুর্দান্ত পারফরম্যান্স করেছিল বাংলাদেশ টিম। এবার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে সেই সফলতার পথকে কতটুকু এগিয়ে নিতে পারেন, সেটিই এখন সময়ের অপেক্ষা। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com