1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

বগুড়ায় ডিসি’র ফোন নম্বর ক্লোন করে প্রার্থীদের থেকে অর্থ দাবি

  • আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩, ১০.৫৩ এএম
  • ২৯৩ Time View

বগুড়া প্রতিনিধি: বগুড়ার জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করে বগুড়া-৬ ও বগুড়া-৪ আসনের উপ-নির্বাচনে এক প্রার্থীর কাছে অর্থ দাবি করেছে একটি চক্র। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘ডিসি বগুড়া’ পেইজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করে। 

ওই পোস্টে বলা হয়, সম্প্রতি জেলা প্রশাসক বগুড়া ও উপ-নির্বাচনের রিটার্নিং অফিসারের অফিসিয়াল নম্বর ক্লোন করে বিভিন্ন প্রার্থীর কাছে অর্থ দাবি করা হয়েছে। এজন্য সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে। কেউ অর্থ দাবি করলে যাচাই-বাছাই ও তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক বগুড়াকে জানাতে অনুরোধ করা হলো। 

জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, ‘একটি প্রতারক চক্র প্রশাসনের নাম করে অবৈধভাবে টাকা হাতিয়ে নেওয়ার জন্য নম্বরটি ক্লোন করে। তারা উপ-নির্বাচনে অবৈধভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা দাবি করে।’

উপ-নির্বাচনে এক প্রার্থীকে ফোন দেয় চক্রটি। তিনি বিষয়টি বুঝতে পেরে জেলা প্রশাসককে জানান। সঙ্গে সঙ্গে প্রতারক চক্রের বিষয়ে ফেসবুকে পোস্টসহ আর্থিক লেনদেন না করতে নিষেধ করা হয়। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com