1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Title :
ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান কুমিল্লায় সাংবাদিক শুভ্রর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তিন দিন পর ফের চালু এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল সাংবাদিক সমিতির কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক হলেন নাগরিক টেলিভিশনের রুবেল মজুমদার বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে আইপিডিসি চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত

রাজশাহী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

  • আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ১১.২৯ এএম
  • ২৪৪ Time View

জনসভায় যোগ দিতে দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

রোববার (২৯ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় হেলিকপ্টারযোগে সারদা পুলিশ একাডেমির হেলিপ্যাডে নামেন তিনি। সেখানে পাসিং প্যারেড পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে দুপুর আড়াইটার দিকে রাজশাহীর ফায়ার সার্ভিস মোড়ের মাদরাসা মাঠে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।

এদিকে ভোর থেকেই জনসভা এলাকায় আসতে শুরু করেন নেতাকর্মীরা। জেলার বিভিন্ন এলাকার পাশাপাশি উপজেলা থেকেও মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন তারা। এ সময় তাদের স্লোগানে-স্লোগানে মুখর রাজশাহী নগরী। সকাল ৯টার দিকে খুলে দেওয়া হয় ঐতিহাসিক মাদরাসা মাঠ। মুহূর্তে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢলে পরিপূর্ণ হয়ে ওঠে সভাস্থল।

জনসভাকে কেন্দ্র করে কয়েক ধাপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে কিছুক্ষণের মধ্যে শুরু হবে জনসভা। এরই মধ্যে মঞ্চে আসতে শুরু করেছেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com