1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

ফখরুল: গণতন্ত্র ও আ.লীগ একসঙ্গে যায় না

  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ৫.৪৩ পিএম
  • ৪৪৫ Time View

গণতন্ত্র ও বাংলাদেশ আওয়ামী লীগ একসঙ্গে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাড্ডায় পদযাত্রা কর্মসূচির আগে দেয়া বক্তৃতায় তিনি মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ এর আগে ও পরে আওয়ামী লীগের চেহারা ভিন্ন। ৭১-এর পর যখনই সুযোগ পেয়েছে তখনই ক্ষমতা কুক্ষিগত করতে বিরোধী মত দমনে মরিয়া হয়ে উঠেছে তারা। ক্ষমতাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগ র‍্যাবসহ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। গণতন্ত্র ও আওয়ামী লীগ একসঙ্গে যায় না।’

কোনো ঘটনা না ঘটলেও গায়েবি মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বিরোধীদের দমনে নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আওয়ামী লীগ। মিথ্যা মামলা দিয়ে বেগম জিয়াকে আটক করে রাখা হয়েছে। জেলে যাওয়ার কারণেই বেগম জিয়া দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বর্তমান লড়াই বিএনপির একার লড়াই নয়, এটা বিরোধীদের লড়াই, জনগণের লড়াই। আওয়ামী লীগের বক্তব্য বিরক্তির উদ্রেক করে। বিএনপির পদযাত্রাকে মরণযাত্রা বলে সরকার তামাশা সৃষ্টি করছে। জনগণ যেভাবে এগিয়ে আসছে তাতে বিএনপি বিজয়ী হবে।’

ফখরুল বলেন, ‘৯৯ শতাংশ মানুষ চায় আওয়ামী লীগ বিদায় হোক, তারা ছলেবলে প্রতারিত করে ক্ষমতায় টিকে থাকতে চায়। বিএনপির ১০ দফা আরও কমে আসতে পারে। সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। সরকারের পদত্যাগ করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বিএনপির জন্য পরিবর্তন চাই না, পরিবর্তন চাই জনগণের জন্য, ছদ্মবেশী বাকশাল ভেঙে দিতে হবে।’

‘বিএনপি উদার রাজনৈতিক দল তাই জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক উপায়ে ক্ষমতার পরিবর্তন চায় বিএনপি’, যোগ করেন ফখরুল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com