1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
Title :
লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে এনআরবি ব্যাংক রিজভীর কথা ও ওয়ালিদের সুরে প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে অভী প্রেস ক্লাবে হামলা ও ফ্ল্যাট দখলের হীন নীল নকশা: ‘বিজয় রাকিন সিটিতে বহিরাগতদের যোগসাজসে প্রশাসকের ভয়াল সিন্ডিকেট’ কিশোর ফুটবল টুর্নামেন্ট ক্রীড়াঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে-আসাদুল হাবিব দুলু কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ফলাফলে এগিয়ে মেয়েরা সিলেট চন্ডীপুল সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের হয়রানী যমুনা ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হলেন মো. মাহমুদুল হক

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতে

  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ৫.২১ পিএম
  • ২৩১ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতে। অন্যদিকে দর কমেছে ৯টি খাতে। আর ১টি খাতে দর অপরিবর্তিত রয়েছে।

লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ভ্রমণ-অবকাশ খাতে। এই খাতে ১৬.৫৬ শতাংশ দর বেড়েছে। এরপরে জীবন বীমা খাতে ৬.০৮ শতাংশ ও সেবা-আবাসন খাতে ৪.৩০ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সিরামিক খাতে দশমিক ১২ শতাংশ, প্রকৌশল খাতে ০.০৩ শতাংশ, খাদ্য-আনুসঙ্গিক খাতে দশমিক ০৫ শতাংশ, সাধারণ বিমা খাতে ২.৮২ শতাংশ, আর্থিক খাতে দশমিক ৩৪ শতাংশ, কাগজ খাতে ২.০১ শতাংশ, ঔষুধ খাতে দশমিক ৫৫ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে ব্যাংক, সিমেন্ট, জ্বালানি-বিদ্যুৎ, আইটি, পাট, বিবিধ, মিউচ্যুয়াল ফান্ড, ট্যানারি ও বস্ত্র খাতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com