1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

কাদের: পরাজয়ের মধ্যে দিয়ে আগামী নির্বাচনে তাদের মরণযাত্রা হবে

  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ১.৫৪ পিএম
  • ৪২৯ Time View

বিএনপির মরণযাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির গণজোয়ারে ভাটা। তাদের পদযাত্রা নয়, মরণযাত্রা শুরু হয়েছে।’

শনিবার (২৮ জানুয়ারি) আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ‘তারা পদযাত্রা করছে আর আমরা শীতবস্ত্র বিতরণ করছি। আমরা পাল্টাপাল্টি কর্মসূচি করছি না। তারা বাড্ডায় পদযাত্রা করছে, আমরা উত্তরায় শীতবস্ত্র বিতরণ করছি।’

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনে পরাজয়ের মধ্যে দিয়ে আগামী নির্বাচনে তাদের মরণযাত্রা হবে।

বিএনপি একতরফা মিথ্যাচার করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার চুপচাপ বসে থাকবে না, জবাব দিতে প্রস্তুত। 

তিনি বলেন, আওয়ামী লীগ পালাবে না। আওয়ামী লীগ পালাবার দল না। আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না। এই দিবাস্বপ্ন দেখে লাভ নেই। বন্দুকের নলের জোরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায় না।

তিনি বলেন, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, হাওয়া ভবনের বিরুদ্ধে, অর্থপাচারের বিরুদ্ধে, ভোট ডাকাতির বিরুদ্ধে। আন্দোলনে হবে নির্বাচনেও খেলা হবে। আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে। প্রস্তুত হয়ে যান, ঘরে ঘরে যান, মানুষের কাছে যান, জনসংযোগ করুন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com