1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

রাজধানীতে বিএনপির চার দিনের পদযাত্রা আজ থেকে

  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩, ১১.১০ এএম
  • ২৭৫ Time View

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচির আজ শনিবার (২৮ জানুয়ারি) প্রথম দিন বাড্ডা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে মহানগর উত্তর বিএনপি।

দুপুর দুইটায় বাড্ডা হোসেন মার্কেটের সামনে থেকে এই পদযাত্রা উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

কর্মসূচি শেষ হবে মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে।

এর আগে গত বৃহস্পতিবার নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টানা তিনটি বিক্ষোভ সমাবেশ করার পর এবার ব্যতিক্রমী এ কর্মসূচি দেয় দলটি।

এ কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির সরকারবিরোধী আন্দোলনে ঢাকায় দলের নেতাকর্মী, সমর্থক ছাড়াও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে চায় দলটি। কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩১ জানুয়ারি গাবতলী টার্মিনাল থেকে শুরু হয়ে মিরপুর-১ নম্বর হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে এসে শেষ হবে দ্বিতীয় পদযাত্রা। সেটিও আয়োজন করবে মহানগর উত্তর বিএনপি।

অপরদিকে মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আগামী ৩০ জানুয়ারি যাত্রাবাড়ী থেকে শ্যামপুর এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। সব কর্মসূচিই দুপুর ২টায় শুরু করা হবে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যেই আমরা পদযাত্রা কর্মসূচি নিয়েছি। বিএনপির এই পদযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা চিঠি দিয়ে জানিয়েছি। এই পদযাত্রায় দলীয় শীর্ষ নেতারাসহ সাধারণ মানুষ অংশ নেবে। পদযাত্রাটি বাড্ডা থেকে রামপুরা হয়ে আবুল হোটেল এলাকায় গিয়ে শেষ হবে।

তিনি বলেন, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সরকারের পতনের দাবিতে বিএনপি ৪ দিনের এ পদযাত্রা কর্মসূচি গ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com