মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সিনা টান করে বলবেন বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, আমরাও ধানের শীষে ভোট দিয়েছি: এমপি জিলানী ঘিওরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা রামেক মৃত্যুর ২৯ শিশুর হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধান গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা ভৈরবে দুই ছিনতাইকারী কে ভ্রাম্যমান আদালতের ৩ মাস করে কারাদণ্ড  পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে গেল আলহাজ্ব টেক্সটাইল দেশের প্রথম ‘অরেঞ্জ বন্ড’সহ ১,৪৫৮ কোটি টাকার ইস্যু অনুমোদন সপ্তাহের দ্বিতীয় দিনে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের দ্বিতীয় দিনে দর বৃদ্ধির তালিকায় এগিয়ে হাক্কানী পাল্প

২ দিনে শাহরুখের সিনেমার আয় ৩০০ কোটির বেশি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৪৬ Time View

গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি শত কোটির ক্লাবে পা রাখে আর দ্বিতীয় দিনে তা দুই শ কোটির ক্লাব ছাড়িয়েছে।

বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে জানিয়েছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী পাঠান সিনেমা আয় করেছে ১০০ কোটি রুপি। আর দ্বিতীয় দিনে বিশ্বব্যাপী এটি আয় করেছে ১৩৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ২৩৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যার মোট আয় ৩০৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার টাকার বেশি।

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ‘পাঠান’। সিনেমাটি প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS