1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Title :
সাহসী যোবনই সুন্দর আগামী- আসাদুল হাবিব দুলু দাউদকান্দিতে নকল ইয়াবা ও গাঁজাসহ আটক ২ ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের বিনিয়োগকারীদের জন্য আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জিকিউ বলপেন সিলেটে অক্টোবরের ডেঙ্গুতে শনাক্ত হয়েছেন ৪৬৭ জন নিহত রাকিব জিপিএ-৫ পেয়েছে; গোপালপুরের বাড়িতে মিষ্টি বিতরণের পরিবর্তে কুলখানি অনুষ্ঠিত এবি ব্যাংকের স্থানান্তরিত অষ্টগ্রাম শাখার উদ্বোধন প্রবাসী বাংলাদেশিদের জন্য ট্রাস্ট ব্যাংকের এনআরসিটি হিসাব চালু স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

সপ্তাহ শেষে বাজার মূলধন বেড়েছে ১০১৮৫ কোটি টাকা

  • আপডেট : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩, ১১.৫৯ এএম
  • ৩৩৮ Time View

এক সপ্তাহে দেশের শেয়ারবাজারে লেনদেন কমেছে ৮০০ কোটি টাকা। তবে সপ্তাহ শেষে বাজার মূলধন ১০ হাজার ১৮৫ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৩০ দশমিক ৮১ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২৯৬ পয়েন্টে। একইসঙ্গে ‘ডিএস ৩০’ সূচকের ২২ দশমিক ০৯ পয়েন্ট এবং ‘ডিএসই এস’ সূচকে ৬ দশমিক ৮১ পয়েন্ট যোগ হয়েছে।

সব সূচকের উত্থান হলেও ডিএসইতে লেনদেন কমেছে। পাঁচ কার্যদিবসে এক্সচেঞ্জটিতে ৩ হাজার ৫০ কোটি ১৯ লাখ ৪৭ হাজার ৬১৫ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।

সপ্তাহ শেষে প্রধান শেয়ারবাজারের মূলধন দাড়িয়েছে ৭ লাখ ৬৭ হাজার ২৬ কোটি ৯৫ লাখ ৬০ হাজার ৫০৪ টাকায়।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে জেনেক্স ইনফোসিস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২২০ কোটি ২০ লাখ ৯১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ঢাকা ইন্স্যুরেন্স। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া ইনটেক লিমিটেডের শেয়ারদর ১৮ দশমিক ৫৮ শতাংশ কমেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com