1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সার্চ কমিটিতে কোন নাম প্রস্তাব করবে না বিএনপি: ফখরুল

  • আপডেট : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২, ৩.০২ পিএম
  • ৪৬৪ Time View

বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার নিয়োগে গঠিত সার্চ কমিটিতে কোনও নাম প্রস্তাব করা হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন নাটোরের গুরুদাসপুর উপজেলা সভাপতি আব্দুল আজিজ দেখার পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

সার্চ কমিটিতে যারা রয়েছেন তারা প্রত্যেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন দাবি করে মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটি লোক দেখানো, এতে কোন নাম প্রস্তাব করবে না বিএনপি। আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচনও জনগণ হতে দেবে না। নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আরেকটি হুদা কমিশন করার জন্যই সার্চ কমিটি কাজ করছে। তাই সার্চ কমিটি নিয়ে কোন আগ্রহ বা প্রত্যাশাও নেই বিএনপির।

এসময় মিয়ানমারের সামরিক সরকারের সাথে বাংলাদেশের সরকারের তুলনা করেন বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ সরকারের সাথে মিয়ানমারের সরকারের কোনো পার্থক্য নেই।

এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খানসহ নাটোর বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com