1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

৪ ফেব্রুয়ারি দেশজুড়ে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি

  • আপডেট : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩, ৬.৩৪ পিএম
  • ৪২১ Time View

বিরোধী দলীয় নেতাদের নিঃশর্ত মুক্তি, গ্যাস-বিদ্যুতের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি দেশজুড়ে বিভাগীয় সমাবেশ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।

বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে অস্থায়ী মঞ্চে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দমন-পীড়ন, নির্যাতনের প্রতিবাদে, বিরোধী দলীয় নেতাদের নিঃশর্ত মুক্তি, গ্যাস-বিদ্যুতের দাম কমানো ও ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৪ ফেব্রুয়ারি সারাদেশে বিভাগীয় সমাবেশ পালন করা হবে।

মির্জা ফখরুল বলেন, ৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগর বিএনপির পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হবে। সেগুলো পরে আপনাদের জানিয়ে দেব।

মির্জা ফখরুল আরও বলেন, একটা বিষয় লক্ষ্য করেছি, বিএনপি যেদিন প্রোগ্রাম দেয়, তখনি একটা পাল্টা প্রোগ্রাম দেয় আওয়ামী লীগ। আজ আমরা এখানে (নয়াপল্টন) প্রোগ্রাম করছি। অন্যদিকে আওয়ামী লীগের অফিসেও (গুলিস্তান) তাদের কিছু একটা চলছে। নিজেদের প্রতি তাদের আস্থার অভাব। এতো ভয়, বিএনপি প্রোগ্রাম করলে না জানি কী হয়ে যাবে। ওই ভয়ে নিজেরা প্রোগ্রাম দিয়ে বসে। আওয়ামী লীগের নিজেদের ওপর কোনো আস্থা নেই। সে জন্য তারা এই সব প্রোগ্রাম দেয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com