মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদকে আরও আনন্দময় করতে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর স্কুল ভর্তিতে আর থাকছে না লটারি পদ্ধতি এনবিআরের ই–রিটার্নে নিবন্ধন ৫০ লাখের কাছাকাছি বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে ইসলামী ব্যাংক থেকে আব্দুল জলিল অপসারিত পদোন্নতিতে প্রাইম ব্যাংকের এএমডি হলেন নাজিম চৌধুরী মানুষের ভাগ্যের পরিবর্তনই বিএনপির রাজনীতির লক্ষ্য: তারেক রহমান রপ্তানি প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন মোহাম্মদ আইয়ুব মিয়া ঈদের আগে শেষ দিনে ডিএসইর দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ইনটেক ঈদের আগে শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে ৪ মুসল্লির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ২৩৩ Time View

গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শুক্রবার (২০ জানুয়ারি) আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। এই নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।

তারা হলেন- ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় মুসল্লি আব্দুল জব্বারের ছেলে আব্দুল হান্নান (৪৫), রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী মো. বোরহান (৪৮), গাইবান্ধার শুক্কুর মণ্ডলের ছেলে আব্দুল হামিদ মণ্ডল (৫৫) ও ঢাকার সাভারের বাসিন্দা আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৫৪)।

ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ আবু সায়েম জানান, শুক্রবার এশার নামাজের সময় জিকির করছিলেন আব্দুল হান্নান। সেখানে অচেতন হয়ে তিনি মারা যান। একই রাত ১১টার দিকে ইজতেমা ময়দানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মো. বোরহান। সন্ধ্যায় আব্দুল হামিদ মন্ডল ও মফিজুল ইসলাম মারা যান।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইজতেমা ময়দানে বরগুনার আব্দুল আলীর ছেলে মফিজুল ইসলাম বার্ধক্যজনিত রোগে ভুগে মারা গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS