1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মদিন আজ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩, ১২.৪০ পিএম
  • ২৯২ Time View

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি)।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৩৬ সালে বগুড়ার গাবতলীর ছায়া সুনিবিড় নিভৃত জনপদ বাগবাড়ির এক বনেদি পরিবারে জন্মগ্রহণ করেন।

আজ ঢাকাসহ দেশের প্রতিটি বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সারা দেশে জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিটে যথাযোগ্য মর্যাদায় জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে। তার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো হাতে নিয়েছে ১০ দিনব্যাপী কর্মসূচি।

কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টায় শেরেবাংলা নগরে প্রয়াত নেতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন বিএনপির নেতারা।

শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেবেন।

বিকেল তিনটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সহযোগিতায় আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পের। পাশাপাশি দিনটিতে রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করেছে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি।

এদিন বগুড়ায় গাবতলীর বাগবাড়ি গ্রামে জিয়াউর রহমানের জন্মস্থানে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি দিয়েছে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত থাকবেন।

এর আগে বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছায় রক্তদান, চিত্রাংকন প্রতিযোগিতা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, ছিন্নমূল পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে ছাত্রদল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com