সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডিপোজিট ও রিকভারি মান্থ উপলক্ষে প্রিমিয়ার ব্যাংকের কুমিল্লা ও সিলেটে টাউনহল মিটিং অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং লোগো ও দেশব্যাপী ইসলামিক সেবা ডেস্ক-এর উদ্বোধন SICIP এর আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি শুরু করল কমিউনিটি ব্যাংক; ব্যবসায়িক দক্ষতা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টিই লক্ষ্য স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.- এর অডিট কমিটির ১২৭তম সভা অনুষ্ঠিত রিয়েলমির গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবল তারকা রাফিনহা   বিএনপি সহ বিভিন্ন সংগঠন শেরে বাংলার সমাধিতে শ্রদ্ধা নিবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘আন্ডারস্ট্যান্ডিং ইসলামিক ফিন্যান্স প্রোডাক্টস এন্ড সার্ভিসেস’ শীর্ষক কর্মশালা স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরি‘আহ্ধসঢ়; সুপারভাইজরি কমিটির ৫৩তম সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মোহাম্মদ দুলাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্ধন্ধে ঘুষিতে ১ জনের মৃত্যু

দিনাজপুরে লংকাবাংলার শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ৬৭৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ লংকাবাংলা ফাউন্ডেশন দিনাজপুর জেলার দুঃস্থ ও শীতার্ত সাধারণ মানুষের প্রয়োজনে ও শীতের তীব্রতা থেকে রক্ষা করার জন্য দিনাজপুরে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজনের উদ্যোগ গ্রহণ করে।

বুধবার (১৮ জানুয়ারী) দিনাজপুর সদরের রামনগর, মদিনা মসজিদে (লাল ঘর)এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে দিনাজপুর চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট মোঃ রেজা হুমায়ুন ফারুক চৌধুরী (শামীম) এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার শামীম আল মামুন, এফসিএ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠানটিতে দিনাজপুর সদর পুলিশ স্টেশনের ওসি মোঃ তানভিরুল ইসলাম; সামাজিক অপরাধ প্রতিরোধ ও সমাজ কল্যাণ মুরুব্বী সংস্থা, রামনগর, দিনাজপুরের প্রেসিডেন্ট মওলানা মোঃ সোহরাব হোসেন এবং লংকাবাংলা ফাইন্যান্সের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট একাউন্টস এন্ড ফাইন্যান্স মোঃ জহুরুল ইসলাম; এক্টিং দিনাজপুর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন; সিএমএসএমই ফাইন্যান্স বগুড়া নর্থ ক্লাস্টার হেড মোঃ মিজানুর রহমান; রাজশাহী ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মহিবুল হাসান সজল এবং বগুড়া ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবু রেজা আল মামুন সহ উল্লেখিত সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS