1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Title :
জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন চট্টগ্রাম হালিশহরে মিঃ ডি আই ওয়াই – এর ১৬তম আউটলেট উদ্বোধন চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা তারেক রহমানের সভাপতিত্বে ৯.৩৮ লাখ কোটি টাকার বাজেট অনুমোদিত ২০২৬-২৭ বাজেটে পুঁজিবাজারে কর সুবিধার ঘোষণা নেই Credit Rating of Nitol Insurance PLC ইসলামী ব্যাংকের কার্যক্রম তদারকিতে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা নিয়ে বাংলাদেশ ব্যাংকে ডিবিএর বৈঠক কুমিল্লায় হাইওয়ে পুলিশের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার

ফখরুল: ডোনাল্ড লুর সফর নিয়ে মিথ্যাচার করেছে সরকার

  • আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩, ৫.৫৭ পিএম
  • ২০৬ Time View

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে সরকার মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, র‍্যাবের নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য নিয়ে মিথ্যাচার করেছে সরকার। যা মার্কিন দূতাবাসের বিবৃতিতে প্রমাণিত।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, র‌্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আমরা আনন্দিত নই, এটা আমাদের জন্য লজ্জাজনক। নিষেধাজ্ঞা আসা উচিত সরকারের বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে বিএনপির কর্মসূচির সময় আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করার তীব্র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, একই দিনে কর্মসূচি দিলে কোনো পরিস্থিতি তৈরি হলে এর দায় আওয়ামী লীগকে নিতে হবে।

বিরোধী দলকে দমন করতে ইসরায়েল থেকে নজরদারি প্রযুক্তি কেনা হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, মুঠোফোন ও ইন্টারনেট যোগাযোগের ওপর নজরদারির জন্য ইসরাইলি কোম্পানির কাছ থেকে প্রযুক্তি কেনা হয়েছে বলে দেশ-বিদেশের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, যা গভীর উদ্বেগের। একই সঙ্গে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর টেলিফোনে আড়িপাতার বিষয়ে আইন প্রণয়নের ঘোষণায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

মির্জা ফখরুল বলেন, অনির্বাচিত সরকার অবৈধ উপায়ে দখল করা ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে বিরোধীদলের নেতাকর্মীদের নজরদারিতে রাখতে এসব প্রযুক্তি ক্রয় ও আড়িপাতার আইন প্রণয়ন করতে চলেছে। এই ভয়াবহ নিবর্তনমূলক আইন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর অগণতান্ত্রিক আচরণ জনগণের গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকার কেড়ে নিতে সহায়ক ভূমিকা রাখছে। অবিলম্বে এসব প্রযুক্তি ক্রয় ও আইন প্রণয়নের অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com