বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি দুদকের মামলা, এনবিআরের উপ-কর কমিশনার সাসপেন্ড বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের

কাদের: ভুয়া ভোটার তৈরিকারীদের মুখে গণতন্ত্র মানায় না

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১৮২ Time View

বিএনপির শাসনামলে সোয়া কোটি ভুয়া ভোটার তৈরির বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটে জিততে যারা এসব করে, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

ওবায়দুল কাদের বলেন, আজকে যারার কথায় কথায় গণতন্ত্র নিয়ে কথা বলেন তাদের সময়ে গণতন্ত্র ছিল বহুদলীয় তামাশা। তাদের মুখে গণতন্ত্র শোভা পায় না।

‘যারা ভোটে জেতার জন্য সোয়া কোটি ভুয়া ভোটার তৈরি করে। আজিজ মার্কা নির্বাচন …মনে আছে? তারা গণতন্ত্রের কথা বলেন। নিউমার্কেটে গোলমাল তাতেই যেন বাংলাদেশে আকাশ ভেঙে পড়েছে। নিউমার্কেট ও এলিফ্যান্ট রোড প্রতিদিন ছিল রণক্ষেত্রে। ভুলে গেছেন ফখরুল সাহেব? ঢাকা কলেজের কথা ভাবুন। ভুলে গেছেন। সরকার তো এখানে হস্তক্ষেপ করেছে। স্থায়ী রণক্ষেত্র হয়নি।’

আগামী নির্বাচনে বিএনপি কি অর্জন নিয়ে জনগণের সামনে ভোট চাইতে যাবে- সেই প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সামনে নির্বাচন আপনাদের অর্জন কী? জনগণের কাছে কী নিয়ে যাবেন? বিদ্যুতের কী খারাপ অবস্থা ছিলো। ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং। সেই দেশের এখন শতভাগ বিদ্যুৎ। নিজের অর্থে পদ্মা সেতু…দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল…ঢাকায় মেট্রোরেল বিএনপি কখনো ভাবতে পেরেছে? এত এত চার লেনের রাস্তা হয়েছে। আজকে বাংলাদেশ উন্নয়ন অর্জনের মাধ্যমে উন্নয়নশীল দেশ হয়েছে।   

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS