পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে।
খুলনা পাওয়ারের দীর্ঘ মেয়াদে “এ” রেটিং হয়েছে। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে এসটি-৩।
কোম্পানিটির, ৩০ জুন, ২০২২ ও ১৪ জানুয়ারি,২০২৩ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।