1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

একসঙ্গে ওমরাহ পালনে সাত ভাই

  • আপডেট : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩, ১.০৮ পিএম
  • ২৬৩ Time View

পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের আপন সাত ভাই। একসঙ্গে হজ পালনের বিষয়টি বিরল হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে তারা সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন।

তারা হলেন, ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের চররুপপুর জিগাতলা গ্রামের মৃত আবেদ আলী মুন্সীর ছেলে ফজলুল হক (ভাঙন), ডা. আলমগীর পারভেজ, সেলিম হোসেন, রিয়াজুল ইসলাম (চুনু), আনোয়ার হোসেন, আনজারুল ইসলাম এবং রাসেল রানা। তারা সকলেই ব্যবসায়ী।

এদিকে সাত ছেলের এমন কর্মে খুশি শতবর্ষী মা ফজিলা বেগম। তিনি বলেন, ‌আমার খুব ভালো লাগছে। আনন্দ বলে বোঝাতে পারব না। আমি বেঁচে থাকা অবস্থায় আমার সাত ছেলে একসঙ্গে পবিত্র ওমরাহ হজ করতে গেল। এজন্য এর চেয়ে খুশি আর কে হবে? দোয়া করি- তারা যেন সুস্থ ও সবল অবস্থায় আবার আমার কাছে ফিরে আসে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com