1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

কাদের: বিএনপিকে হাসপাতালে পাঠানো হবে

  • আপডেট : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ৬.০৫ পিএম
  • ১৯৯ Time View

বিএনপি-জামায়াতের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির পুরো দলটাই অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ রাজনীতি করায় দলটাকে হাসপাতালে পাঠানো হবে।

বিএনপির চলমান কর্মসূচির জবাব দিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সমাবেশ করছে আওয়ামী লীগ। সোমবার (১৬ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত সমাবেশে সকাল থেকেই দলে দলে যোগ দেন বিভিন্ন ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন তারা।

সমাবেশে যোগ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কেউ আগুন নিয়ে খেলতে চাইলে তা মেনে নেয়া হবে না। বিএনপি-জামায়াতের বিশৃঙ্খলার বিরুদ্ধে চলছে শান্তি সমাবেশ। স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

কাদের বলেন, আওয়ামী লীগ এ দেশে ভেসে আসেনি। বিএনপি সরকারের পতন করবে আর বাংলার মানুষ চুপ করে বসে থাকবে, সেটা ভাবার প্রয়োজন নেই। সত্য কথা বলার সাহস নেই মির্জা ফখরুলের। তারা কথায় কথায় মিথ্যাচার করে।

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি চোখে সরিষা ফুল দেখছে। মানুষের জানমাল নিয়ে খেললে, খেলা হবে। যে কোনো নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে থাকবে আওয়ামী লীগ। সরকার হটাতে গিয়ে তারাই হটে যাবে।’

বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপির বিক্ষোভ-সমাবেশ মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সরকারে আছি। আমাদের দায়িত্ব হচ্ছে, জনসাধারণের জানমালের নিরাপত্তা দেয়া। এটা আমাদের নৈতিক দায়িত্ব। আগুন নিয়ে সন্ত্রাস, লাঠি নিয়ে খেলা, রাস্তা অবরোধ করে অশান্তি সৃষ্টি করা- এ ধরনের কাজ করলে জনগণের জানমাল রক্ষায় আমরা জনগণের পাশে আছি। সেজন্যই আজকের এই শান্তি সমাবেশ।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল সাহেব নাকি আমার কথার উত্তর দিতে চান না। আমি বলতে চাই, আমার কথার উত্তর দেয়ার মতো সামর্থ্য ও সাহস ফখরুলের নেই। আমি সত্য কথা বলি আর ফখরুলরা মিথ্যাচার করেন। কথায় কথায় তারা মিথ্যাচার করেন। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি।’

বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন, আসুন, নির্বাচন সুষ্ঠু হবে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com