1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Title :
ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে যাবে না বিএনপি

  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ৮.৩০ পিএম
  • ২১৬ Time View

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামান।

শনিবার (১৪ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

একে একরামুজ্জামান বলেন, এই সম্মেলনের মাধ্যমে আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বেগবান হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি।

তিনি আরও বলেন, নিরপেক্ষ সরকারের আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন তরান্বিত হবে।

সম্মেলনে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা ছাড়াও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ ৬ বছর পর এই সম্মলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে প্রাণের সঞ্চার হয়।

এর আগে সম্মেলনের উদ্ধোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু। নাসিরনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন ভূইয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন: কুমিল্লা বিভাগের সহকারী সাংগঠনিক সাঈদুল হক সাঈদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল হক খোকন, সিরাজুল হক সিরাজ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সরাসরি ১৩ ইউনিয়নের ৯২৩ জন কাউন্সিলর ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com