1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
Title :
বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫ দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত রেজিস্ট্রেশন ঝুলিয়ে অন্যায্য সার্ভিস চার্জ বৃদ্ধি: বিজয়ী রাকিন সিটিতে বাসিন্দাদের লাগাতার গণ-আন্দোলন নবীনগরে নিজ অর্থায়নে সড়ক সংস্কার করে আলোচনায় সালাউদ্দিন, এলাকাবাসীর প্রশংসা প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন জাতিসংঘের বিশেষ প্রতিবেদক মোরালেস

  • আপডেট : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ১.০৪ পিএম
  • ২১২ Time View

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ২০২২-২৩ মেয়াদের নির্বাচনে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিপুল সমর্থনে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের অভিবাসী মানবাধিকার বিষয়ক প্রতিবেদক ফিলিপ গঞ্জালেজ মোরালেস। স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ, এনডিসি’র সঙ্গে মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসে শুক্রবার (১৩ জানুয়ারি) অনুষ্ঠিত বৈঠকে তিনি অভিনন্দন জানান। 

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের জাতিসংঘের বিশেষ প্রতিবেদক মোরালেস ২০-৩১ জানুয়ারি বাংলাদেশে আনুষ্ঠানিক সফর করবেন।

অভিবাসীদের অধিকার সুরক্ষায় গৃহীত ‘গ্লোবাল কম্প্যাক্ট অন মাইগ্রেশন’ প্রণয়ন ও নেগোসিয়েশনে বাংলাদেশের নেতৃস্থানীয় ভূমিকার প্রশংসা করেন মোরালেস। বিশেষভাবে তিনি বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের ১২ লাখ নাগরিককে (রোহিঙ্গা) সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশে মৌলিক সুযোগ-সুবিধা সহ আশ্রয় প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রনায়কোচিত মহানুভবতার ভূয়সী প্রশংসা করেন।

bangladesh

স্বদেশে গণহত্যার শিকার রোহিঙ্গা জনগোষ্ঠী যেন নিরাপদে মিয়ানমারে প্রত্যাবর্তন করতে পারেন, সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে জনমত গঠনে স্পেশাল রেপোর্ট্যার মোরালেসের সহায়তা কামনা করেন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত বলেন, মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে বিধৃত নীতিসমূহ ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবিচল বাংলাদেশ বিশ্বব্যাপী নিপীড়িত মানবতার পক্ষে সর্বদাই সোচ্চার। কেননা, ১৯৭১ সালে এদেশের জনগণ নিজেরাই ভয়াবহ গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। 

আর্থসামাজিক বিভিন্ন সূচকে বাংলাদেশের অনন্যসাধারণ সাফল্য ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশের অগ্রগতির বিষয়েও রাষ্ট্রদূত স্পেশাল রেপোর্ট্যার মোরালেসকে অবহিত করেন। রাষ্ট্রদূত ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে স্বীকৃতির লক্ষ্যে বাংলাদেশের প্রয়াসে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (UN OHCRH) সমর্থন প্রত্যাশা করেন।

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক মোরালেস জানান, ব্যক্তিগত সংগ্রহে থাকা ১৯৭১ সালে নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশ এর রেকর্ডিং বাংলাদেশের জন্য তার আবেগের এক মূল্যবান স্মারক। দূতাবাসে অবস্থিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শনকালে মোরালেস ১৯৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতার বর্বর হত্যাকান্ডের তীব্র নিন্দা জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com