বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ফরিদপুরে অস্ত্রসহ রাজবাড়ীর শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ গ্রেপ্তার সুনামগঞ্জে পর্যটকদের নতুন আকর্ষণ ‘বাচ্চু নগর’: পাহাড় আর ফুলের মিতালীতে মুগ্ধ দর্শনার্থী কুমিল্লা চান্দিনা বাসচাপায় এক নারী নিহত কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৪ মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজারে আকস্মিক পরিদর্শন বাণিজ্যমন্ত্রীর ব্যাংকিং খাতের সংস্কার অব্যাহত থাকবে: অর্থ ও পরিকল্পনামন্ত্রী স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৩তম বোর্ড সভা অনুষ্ঠিত ব্যাচেলর পয়েন্টের সাথে বাংলাদেশের প্রথম এআই অটো জুম ক্যামেরা নিয়ে এলো অপো এ৬এস প্রো ডিজিটাল রূপান্তরে যৌথভাবে কাজ করবে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও গ্রামীণফোন লিমিটেড ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক: আর্জেন্টিনার রাষ্ট্রদূত

শ্রমিক নিহতের গুজবে দুটি বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ২২২ Time View

নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের ছয়দানা এলাকায় শ্রমিক নিহতের গুজবে দুটি বাসে আগুন দিয়েছে উত্তেজিত শ্রমিকরা। এছাড়া এসময় কয়েকটি বাসে ভাঙচুর চালানো হয়।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে অনাবিল পরিবহনের দুটি বাসে আগুন দেয় এবং কয়েকটি গাড়িতে ভাঙচুর করে। তবে শ্রমিক নিহত হওয়ার খবরটি নিশ্চিত করা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল আল আরেফিন জানান, বাসে উত্তেজিত জনতার দেওয়া আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS