পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে।
সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো: প্রাইম ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা লিমিটেড ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
প্রাইম ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এএ+” এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-২। ৩১ ডিসেম্বর,২০২২ ও ৪ জানুয়ারি,২০২৩ পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এই রেটিং নির্ণয় করা হয়েছে। এই কোম্পানির রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।
ওরিয়ন ফার্মার দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এএ৩” এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৩। ২০২২ সালের ৩০ জুন ও সেপ্টেম্বর পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে। এই কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড।
ওরিয়ন ইনফিউশন লিমিটেডের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে “এ৩” এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৩। ২০২২ সালের ৩০ জুন ও সেপ্টেম্বর পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে। এই কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড।