1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

ড. খন্দকার: জনগণের কাছে দেশের মালিকানা ফেরত দিতে কাজ করছে বিএনপি

  • আপডেট : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩, ১২.৩২ পিএম
  • ২৮২ Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাষ্ট্র মেরামত করতে হলে মাফিয়া সরকারকে হটানোর কোনো বিকল্প নেই। এ সরকারকে হটিয়ে দেশের জনগণের কাছে দেশের মালিকানা ফেরত দিতে কাজ করছে বিএনপি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বড়দিন ও খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় বিএনপির নেতৃত্বে রাষ্ট্র মেরামতে সব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

খন্দকার মোশাররফ বলেন, আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে দেশের মানুষ ততদিন শান্তি পাবে না। তাই বর্তমান সরকারকে হটানোর কোনো বিকল্প নেই।

দলটির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান উপস্থিত খ্রিষ্টান সম্প্রদায়ের উদ্দেশে বলেন, বিএনপি সংখ্যালঘুতে বিশ্বাস করে না। দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই সমান। সেই পার্থক্য ঘুচিয়ে দিতেই রেইনবো নেশন গঠন করতে চায় বিএনপি।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ফিরিয়ে আনতে গণতন্ত্রের কোনো বিকল্প নেই দাবি করে তিনি বলেন, সরকারকে হটিয়ে জনগণের কাছে দেশের মালিকানা ফেরত দিতে কাজ করছে বিএনপি।

গণতন্ত্র পুনরুদ্ধারে যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে সবাইকে সহযোগিতার আহ্বান জানায় দলটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com