রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দিনাজপুর- ৬ আসনে বিএনপি প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন মানবসভ্যতা এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে রূপগঞ্জে ধানের শীর্ষ প্রতীকে ভোট চেয়ে ছাত্রদলের গণসংযোগ  ট্রাস্ট ব্যাংক ও আগামের চুক্তিতে চালু হচ্ছে ডিজিটাল ন্যানো লোন সেবা আইএফআইসি ব্যাংক এর “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত বাংলাদেশে প্রিমিয়াম টাইলস ব্র্যান্ড ‘ক্লিও’ লঞ্চ করলো মীর সিরামিক চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনে বিজিবির জনসচেতনতামূলক সভা সিলেটের ১৯টি আসনে সংসদ নির্বাচনী প্রচারণায় প্রবাসীরা তৎপর প্রচারণা নিয়ে বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম ভোলাহাটের ‘সোর্স’ ইয়াকুব—প্রতারণার আড়ালে দেশবিরোধী গোয়েন্দা তৎপরতার অভিযোগ! আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার

সংসদের ২১তম অধিবেশন শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ১৮২ Time View

একাদশ জাতীয় সংসদের ২১তম ও বছরের প্রথম অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টায় শুরু হয় এ অধিবেশন। অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত রয়েছেন।

সংবিধান অনুযায়ী বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন। এখন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দিচ্ছেন। পরে তার এই ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা হবে। সবশেষে জাতীয় সংসদ কর্তৃক ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হবে।

এর আগে বিকেল ৩টায় স্পিকারের সভাপতিত্বে কার্যউপদেষ্টা কমিটির সভা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতাসহ কমিটির সদস্যরা এতে উপস্থিত ছিলেন।

অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেন। তারা হলেন রমেশ চন্দ্র সেন (ঠাকুরগাঁও-১), একেএম শাজাহান কামাল (লক্ষ্মীপুর-৩), ইউসুফ আবদুল্লাহ হারুন (কুমিল্লা-৩), কাজী ফিরোজ রশীদ (ঢাকা-৬) ও সালমা চৌধুরী (মহিলা আসন-৩৪)। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন।

এরপর রাষ্ট্রপতির ভাষণের আগে আইনমন্ত্রী আনিসুল হক ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২ (অধ্যাদেশ নং-১, ২০২২) উত্থাপন করেন। এরপর শোক প্রস্তাব আনা হয়।

এবারের সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ উপনেতা মনোনয়ন দেওয়া হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এ পদটি শূন্য হয়।

একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত বছরের ৬ নভেম্বর সংসদের ২০তম অধিবেশন শেষ হয়।

সূত্র জানায়, ২১তম অধিবেশনে মোট ১৭টি বিল উত্থাপিত হতে পারে। এসবের মধ্যে অন্তত সাত-আটটি বিল পাস হওয়ার কথা রয়েছে। ২০তম অধিবেশনে পাস না হওয়া ১০টি বিল জমা রয়েছে। নতুন সাতটি বিল জমা পড়েছে বলে আইন শাখা জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS