1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

একমাসে বরিশালে সড়ক দুর্ঘটনায় ১৫ জনের  মৃত্যু

  • আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২, ৬.১০ পিএম
  • ৫০১ Time View


বরিশাল অফিস : বরিশাল জেলাজুড়ে জানুয়ারি মাসে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ১৫ জন আর আহত হয়েছেন অন্তত ১৭ জন। বরিশাল জেলার বিভিন্ন থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের জানুয়ারি মাসব্যাপী ট্রাক-বাস চাপা ও ধাক্কায়, মোটরসাইকেলের সংঘর্ষে ১৪টি সড়ক দুর্ঘটনা ঘটে।

এতে নারী-পুরুষ, শিশু-বয়বৃদ্ধসহ ১৫ নিহত হয়েছেন। বছরের শুরুর দিনে বাকেরগঞ্জের পাদ্রিশিবপুর এলাকায় পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের মালামাল পরিবহনের ট্রলি ছিটকে পড়লে চালক রমজান আলী নিহত হন। ওইদিন ভোরে গৌরনদীর আশোকাঠি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় শহিদুল হক খান নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

গত ২ জানুয়ারি বরিশাল জেলার মুলাদীর মীরগঞ্জ সড়কের কাজিরহাট ঈদগাহসংলগ্ন এলাকায় মোটরসাইকেল সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়। নিহত তিনজন হলেন- বড়ইয়া কাজিরচর এলাকার ইদ্রিস হাওলাদার (৬০), একই এলাকার হারুন নলী (৪৫) ও ওমানপ্রবাসী রাজীব নলী (২৩)।

বাকেরগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশায় এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে রনজিৎ দাস নামে এক বাসযাত্রী নিহত হন। গত ৫ জানুয়ারি দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর বার্থী গ্রামের সজিবুর রহমান নামে এক যুবক গুরুতর আহত হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

একই তারিখের হানিফ এন্টারপ্রাইজের একটি বাসের চাপায় রাশিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধা পথচারী নিহত হন। ওইদিন বিকেল সাড়ে ৩টায় বরিশাল-পটুয়াখালী সড়কের বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাসচাপায় আসলাম হাওলাদার (৩২) নামে এক পথচারীর মৃত্যু হয়। ৮ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় সোলায়মান মোল্লা (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়।

গত ১৪ জানুয়ারি দুপুরে মুলাদী বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় উপজেলার দরিচর লক্ষ্মীপুর এলাকার শফিক ঘরামীর ছেলে নিরব ঘরামী (১২) নামে এক শিশুর মৃত্যু হয়। ২৩ জানুয়ারি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। ঘটনাটি ঘটে আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের পশ্চিমপাড় এলাকার মোড়ে।

ওইদিন বানারীপাড়ায় রাস্তা পারাপারের সময় এমদাদুল হক (৭) নামে এক শিশু নিহত হয়। ২৬ জানুয়ারি বাসের চাপায় বার্থী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির দুই ছাত্রের মৃত্যু হয়। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনা রোধে সবার প্রথমে চালক-হেলপার ও যাত্রীদের সচেতন হতে হবে। সড়কের আইন মেনে যানবাহন চলাচল করলে সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমে যাবে আশাবাদী তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com