সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

কাদের: ষড়যন্ত্রের পথ ছেড়ে বিএনপি ইতিবাচক ধারায় ফিরবে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৮৬ Time View

নতুন বছরে নেতিবাচক রাজনীতি চর্চার অন্ধকার ও ষড়যন্ত্রের পথ ছেড়ে বিএনপি ইতিবাচক ধারায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১ জানুয়ারি) সকালে রাজধানীর সেতুভবনে দফতরের কর্মকর্তাদের সঙ্গে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি। এ সময় নতুন বছরে দেশবাসীকেও আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, স্বপ্নের পদ্মা সেতু চালুর পর আজ পর্যন্ত ৪০৩ কোটি টাকা টোল আদায় হয়েছে, যা দেশের অর্থনীতির জন্য একটা সুখবর।

পরে সেতু ভবনে দফতরের কর্মকর্তাদের সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতির পর্যালোচনা করেন মন্ত্রী। এরপর তিনি সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে খোঁজখবর নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS