1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Title :
হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪

পুনরায় দূর্ণীতি প্রধান শিক্ষক শাজহজাহানের; নিরব জেলা শিক্ষা অফিসার

  • আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৫.৫৬ পিএম
  • ৩৫৮ Time View

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ ফুলগাছ উচ্চ বিদ্যািলয়ের প্রধান শিক্ষক জনাব শাহজাহান আলী বিদ্যালয়ের জমি বিক্রয়ের অর্থ আত্মসাতের দূর্ণীতি ঢাকতে পুনরায় দূর্ণীতি করেছেন বলে অভিযোগ উঠেছে । তিনি বিক্রিত জমি উদ্ধারের নামে শুধুমাত্র সাইনবোর্ড লাগিয়ে পুনরায় সেই জমিভোগকারীকেই লিজের নামে ভোগদখল করতে দিয়েছেন। এ যেন অন্যায়কে ঢাকতে আরেক অন্যায় করা।

উল্লেখ্য যে, গত ২ অক্টোবর জাতীয় দৈনিক ভোরের আলো, দৈনিক স্বদেশ বিচিত্রা, দৈনিক নতুনদিনসহ বেশ কিছু পত্রিকায় ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের জমি বিক্রয়ের অর্থ আত্মসাত শিরোনামে খবর প্রকাশিত হয়। এতে জেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী ও করণীক মোঃ জয়নাল আবেদীন কে কারন দর্শানোর নোটিশ দেন। 

নোটিশ পাবার পর থেকে প্রধান শিক্ষক দূর্ণীতির নতুন কৌশল অবলম্বন করেন। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিকে ম্যানেজ করে বিদ্যালয়ের ১১০ শতক জমি লিজ দেয়ার নামে পুরো জমিই জমি ক্রেতাদেরকে দখল দেন। অথচ, বিদ্যালয়ের তিন-চারটি কাঠাল গাছের কাঠাল বিক্রয় করতে চাইলেও তা নিলামের মাধ্যমে বিক্রয় করতেন।

আর ১৫০ শতক জমি লিজ দিলেন অতি গোপনে। 

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার কে জানতে চাইলে তিনি বলেন, আমিতো প্রধান শিক্ষককে নিলামের মাধ্যমে লিজ দিতে বলেছি। 

খবর প্রকাশ হওয়ার ২ মাস অতিবাহিত হলেও এখনো আইনি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কেন জানতে চাইলে জেলা শিক্ষা অফিসার কোনো সদুত্তর দিতে পারেন নি। অথচ তিনি অনেকবার আইনি ব্যবস্থা নিতে চেয়েও কেন  প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি তা নিয়ে জনগণের মধ্যে চলছে নানা অভিমত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com