নিজস্ব প্রতিবেদকঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ক্রেডিট রেটিং প্রকাশ করা হয়েছে।
সিএসই সূত্রে জানা গেছে।
কোম্পানি গুলো- অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে।
অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ’এএ’ এবং স্বল্প মেয়াদী রেটিং হয়েছে এসটি-৩। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।
সিটি জেনারেল ইন্স্যুরেন্সের রেটিং নির্ধারণ হয়েছে ’এএ+’। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানির রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।