1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

হারুনের আসনেও ভোট ১ ফেব্রুয়ারি

  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৬.৫৭ পিএম
  • ৩৫৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের পদত্যাগ করা চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনেও আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সোমবার (২৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত তফসিলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ৫ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাই ৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৫ জানুয়ারি।

গত ২২ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিনের কাছে বিএনপির এমপি হারুনুর রশীদ সশরীরে হাজির হয়ে পদত্যাগপত্র জমা দেন। ওইদিনই আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

এর আগে গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে আয়োজিত ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে ই-মেইলযোগে স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠানোর কথা জানান বিএনপির সাত এমপি। তারা হলেন আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশীদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪), জি এম সিরাজ (বগুড়া-৭), আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন)।

পরদিন ১১ ডিসেম্বর জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন বিএনপির ছয় এমপি। সেদিন বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দিলেও এমপি হারুন বিদেশে থাকায় তার পদত্যাগপত্র গ্রহণ করেননি স্পিকার।

গত ১৮ ডিসেম্বর সংরক্ষিত নারী আসন-৫০ ছাড়া অন্য পাঁচটি (ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪, বগুড়া-৬, চাঁপাইনবাবগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-২) আসনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এতে ১ ফেব্রুয়ারি ভোটের দিন ধার্য করা হয়। সব আসনে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com