1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

সেতুমন্ত্রী: ক্ষমতায় থেকে আমরা অশান্তির উসকানি দিতে পারি না

  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ৬.৫৪ পিএম
  • ২৯৭ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কেউ যদি আগুন-সন্ত্রাস করে জনজীবনে অশান্তি-দুর্ভোগ সৃষ্টি করে, সেই পরিস্থিতিতে ক্ষমতাসীন দল অশান্তির উসকানি দিতে পারে না।

সোমবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

অতীতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেইসব ঘটনার পুনরাবৃত্তি হলে কী করবেন- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘পার্টি হিসেবে আমরা সতর্ক পাহারায় থাকব। আমরা ক্ষমতায়, অশান্তির উসকানি আমরা দিতে পারি না। কিন্তু কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে, আগুন-সন্ত্রাস করে এবং জনজীবনে অশান্তি-দুর্ভোগের কারণ সৃষ্টি করে সে অবস্থায় উদ্ভূত পরিস্থিতেই বলে দেবে কীভাবে আমরা তা মোকাবিলা করব। তবে যদি তারা অপকর্ম করে সেটার জবাবতো শান্তিপূর্ণভাবে দেয়া যাবে না। সেখানে আইন প্রয়োগকারী সংস্থা আছে। তাদের ওপর অর্পিত দায়িত্ব আছে এবং তারা সেই পরিস্থিতি মোকাবিলা করবে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাবে না। ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ। বিদেশি দূতাবাসের যারা কথা বলেন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে, জেনেভা কনভেনশনে একটা নীতি আছে, তার বাইরে তাদের যাওয়া উচিত না। আমাদের অভ্যন্তরীণ বিষয় আমরাই সমাধান করব।’

তিনি আরও বলেন, ‘সবাই ভেবেছিল, বিদেশিরাও আশঙ্কা করেছিল, ১০ তারিখ মনে হয় এখানে একটা কারবালার রোল পড়ে যাবে এবং এখানে একটা ধ্বংসলীলা দেখতে পাওয়া যাবে। কিন্তু সেটা কি হয়েছে? দুদিন আগে সচিবালয়ে আমি বলেছিলাম, আমাদের আকাশে মেঘ ঘনীভূত হয় আবার এই মেঘ কেটেও যায়। আমি এখানেই বলেছিলাম। কী হয়েছে? এগুলো হবে আবার একসময় শান্তিও আসবে। এ দেশটা আমাদের সবার। এদেশ তো আওয়ামী লীগের একার নয়, সবার দেশ যারা এ দেশে বাস করেন। কাজেই আমাদের এখানে গণতন্ত্রটা শক্তিশালী হোক, আমরা আবারও চাই।’
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, পাকিস্তান ছাড়া বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। বিদেশিরা কেন এ ব্যাপারে কথা বলেন। এর মাধ্যমে জাতিকে ছোট করা হয়।

কাদের আরও বলেন, ‘আমরা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শের প্রতিপক্ষ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তি যাদের দোসর, তারা ষড়যন্ত্রমূলক অপকর্ম চালিয়ে যাচ্ছে। এ ষড়যন্ত্র আমাদের মোকাবিলা করতে হবে। শান্তিপূর্ণ যেকোনো আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলার শক্তি-সামর্থ্য আওয়ামী লীগের আছে।’

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক কঠিন পরিস্থিতিও আমাদের বিবেচনায় রাখতে হবে। করোনাভাইরাসের নতুন ধরনের চ্যালেঞ্জ রয়েছে সামনে। আমাদের অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com