1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

কাদের: যেকোনো আন্দোলন মোকাবিলার শক্তি আ. লীগের আছে

  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২, ১২.২৭ পিএম
  • ২৮২ Time View

বিরোধীদলের শান্তিপূর্ণ যেকোনো আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলার শক্তি ও সামর্থ্য আওয়ামী লীগের আছে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে পুনরায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে সচিবালয়ে এসে শুভেচ্ছা জানায় বিভিন্ন দফতর, সংস্থা ও ব্যক্তিরা।

সেতুমন্ত্রী আরও বলেন, ‘আমরা চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছি। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার আদর্শের প্রতিপক্ষ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তি যাদের দোসর, তারা ষড়যন্ত্রমূলক অপকর্ম চালিয়ে যাচ্ছে। এ ষড়যন্ত্র আমাদের মোকাবিলা করতে হবে। শান্তিপূর্ণ যেকোনো আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবিলার শক্তি-সামর্থ্য আওয়ামী লীগের আছে।’

কাদের বলেন, ‘বিরোধীদলের আন্দোলনের চ্যালেঞ্জের পাশাপাশি প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার এবং ভিশন ২০২১ এর লক্ষ্য বাস্তবায়নে আওয়ামী লীগকে সংগঠিত ও সুশৃঙ্খল করার লক্ষ্যে আমাকে কঠিন দায়িত্ব দেয়া হয়েছে। আজকের মধ্যেই আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শেষ হবে।’

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক কঠিন পরিস্থিতিও আমাদের বিবেচনায় রাখতে হবে। করোনাভাইরাসের নতুন ধরনের চ্যালেঞ্জ রয়েছে সামনে। আমাদের অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com