1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

মূলধন বৃদ্ধির অনুমোদন পেল সাউথ বাংলা ব্যাংক

  • আপডেট : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ৮.৪২ পিএম
  • ২৮৮ Time View

বোনাস লভ্যাংশের মাধ্যমে ৩১ কোটি ৩৮ লাখ টাকার পরিশোধিত মূলধন বৃদ্ধির অনুমোদন পেল পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড।

আজ (১৪ ডিসেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০৩তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজকের সভায় সাউথ বাংলা ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০২০ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৪ শতাংশ নগদ আর ৪ শতাংশ স্টক বা বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করা হয়। এরপর কোম্পানিটির ৮ম বার্ষিক সাধারণ সভায় উক্ত লভ্যাংশ অনুমোদন দেয়া হয়।

সেখানে আরও বলা হয়, ৩০ জুন ২০২১ বিএসইসির নোটিফিকেশন পরিপালনের জন্য সাউথ বাংলা ব্যাংক বিএসইসি কাছে স্টক লভ্যাংশের জন্য আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে কমিশন সভায় সাউথ বাংলা ব্যাংককে স্টক লভ্যাংশের মাধ্যমে ৩১ কোটি ৩৮ লাখ টাকার পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com