1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Title :
কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই রিয়েলমি সি১০০ নিয়ে বান্দরবান ট্র্যাকিং, তবুও ব্যাটারি পাওয়ার ৪০% অবশিষ্ট ভৈরবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাদাঁ দাবীর অভিযোগে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ সনাতনীদেরকে শাড়ি-পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার প্রদান; দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিঙ্গার পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ই-জেনারেশন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু ফেব্রিক্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে হা-ওয়েল টেক্সটাইল পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ওইমেক্স

চীনে করোনা শনাক্তের তথ্য প্রকাশ না করার সিদ্ধান্ত

  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ৫.১৪ পিএম
  • ৩০৯ Time View

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) জানিয়েছে, দৈনিক করোনা শনাক্তের পরিসংখ্যান প্রকাশ করবে না। দেশটি।

রোববার (২৫ ডিসেম্বর) থেকেই এ তথ্য প্রকাশ করা হবে না বলে জানানো হয়েছে।

এনএইচসি এক বিবৃতিতে জানিয়েছে, গবেষণার জন্য করোনা সংক্রান্ত তথ্য চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) সরবরাহ করবে। সিডিসি কতদিন পরপর কোভিড সংক্রান্ত তথ্য প্রকাশ করবে, তা বিবৃতিতে জানানো হয়নি। করোনা ছড়িয়ে পড়ার পর তিন বছর ধরে করোনা সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করত এনএইচসি।

চীনে করোনার ভ্যারিয়েন্ট বিএফ.৭-এ সংক্রমণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য দফতরের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, চীনের একটি শহর কিংডাও থেকেই প্রতিদিন আক্রান্ত হচ্ছেন পাঁচ লাখেরও বেশি মানুষ।

যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে হাসপাতালগুলো রোগী সামলাতে হিমশিম খাচ্ছে। একটি শহরে এক দিনের সংক্রমণই ইঙ্গিত দিচ্ছে যে, চীনে কোভিডের ভয়াবহতা কোন পর্যায়ে পৌঁছেছে।

আগামী সপ্তাহের মধ্যে এ শহরে সংক্রমণের হার ১০ শতাংশ বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। লন্ডনের এয়ারফিনিটি লিমিটেড নামে বিশ্লেষক সংস্থার দাবি, জানুয়ারিতে চীনে ৩০ লাখেরও বেশি মানুষ দৈনিক সংক্রমিত হতে পারে, যা মার্চে বেড়ে ৪০ লাখে পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com