1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ের কবলে ২০ কোটি মানুষ, মৃত ১২

  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ১১.১২ এএম
  • ৩০১ Time View

যুক্তরাষ্ট্রে ভয়াবহ আর্কটিক ঝড়ের কবলে পড়ে ভুগছেন দেশটির অন্তত ২০ কোটি মানুষ। এরই মধ্যে প্রবল ঠান্ডায় মারা গেছেন অন্তত ১২ জন। ঝড়ের কারণে কেবল শুক্রবারই বিদ্যুৎবিহীন ছিলেন ১৫ লাখ মানুষ এবং একদিনে বাতিল করা হয়েছে ৮ হাজারেরও বেশি ফ্লাইট।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটায় বিদ্যুৎ এবং জ্বালানি তেল কোনোটাই না থাকার কারণে ঊষ্ণতার তালাশে কাপড় পোড়াচ্ছেন স্থানীয় আদিবাসীরা। প্রায় একই অবস্থা কানাডার অন্টারিও এবং কুইবেক প্রদেশের। এরই মধ্যে এই দুই প্রদেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কয়েক লাখ পরিবার।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই ঝড়ের ব্যাপ্তি প্রায় ৩ হাজার ২০০ কিলোমিটার। অধিকাংশ এলাকায়ই তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে চলে গেছে। 

বৈশ্বিক ফ্লাইটের হিসাব রাখা অনলাইন প্ল্যাটফর্ম ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, প্রবল ঠান্ডা এবং তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ এবং বিদেশি ফ্লাইট মিলিয়ে স্রেফ একদিনে (শুক্রবার) ৮ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। 

এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, আর্কটিক ঝড়ের প্রভাবে দেশটিতে গড় তাপমাত্র নেমে যেতে পারে মাইনাম ৪০ থেকে ৫৬ ডিগ্রি সেলিয়াসের ঘরে। এই ঝড় ভয়াবহ ঠান্ডা বয়ে আনবে যা জীবনযাত্রাকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

মার্কিন আবহাওয়া বিভাগ দেশটিতে শীতকালীন আবহাওয়া সতর্কবার্তা জারি করেছে। এক বিবৃতিতে মার্কিন আবহাওয়া বিভাগ বলেছে, ‘বাতাসের তাপমাত্রা ‍উল্লিখিত মাত্রায় কমে গেলে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করা হলে পাঁচ মিনিটেরও কম সময়েরে মধ্যে যেকোনো ব্যক্তি ঠান্ডায় জমে যেতে পারে। এবং হাইপোথার্মিয়া ও দীর্ঘায়িত ঠান্ডার প্রভাবে মৃত্যুও হতে পারে।’ 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com