1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Title :
১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল কুমিল্লায় গত দুই মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু হবিগঞ্জে রেলের পরিত্যক্ত জায়গা দখল অবৈধ দোকান নির্মাণ ব্যবস্থা নেয়ার দাবি ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন লভ্যাংশ ঘোষণা করেছে সিকাদর ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক ব্যবসা-বাণিজ্যে ডিরেগুলেশনে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ: এনবিআর চেয়ারম্যান

কাদের: আওয়ামী লীগ এলাকা খালি করে সম্মেলনে আসবে না

  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ৭.১৩ পিএম
  • ১৯২ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের জাতীয় সম্মেলনে বিপুলসংখ্যক নেতা–কর্মী এখানে (ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে) আসবে। তাই বলে আওয়ামী লীগ তার এলাকা খালি করে আসবে না। আমাদের লোকজন প্রস্তুত থাকবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আগামীকাল ঢাকায় আমাদের সম্মেলন। এখানে তাদের (বিএনপি) কর্মসূচি যদিও তারা পিছিয়ে ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে, কিন্তু আগামীকাল সারা দেশে তাদের কিন্তু প্রোগ্রাম আছে। এই প্রোগ্রাম উপলক্ষে তারা অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল করতে চায়। অলরেডি তারা গাড়ি ভাঙচুর শুরু করেছে। মফস্বলে ভাঙচুর, অগ্নিসংযোগ—এ ধরনের প্রোগ্রাম রয়েছে।’

আজ শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভায় বিএনপির কর্মসূচিকে ইঙ্গিত করেই তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সম্মেলনে বিপুলসংখ্যক নেতা-কর্মী আসবেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাই বলে আওয়ামী লীগ তার এলাকা খালি করে আসবে না। যাঁরা বাইরে থাকবেন, তাঁদের ওই ১০ ডিসেম্বরের মতো সতর্ক পাহারায় থাকতে হবে। সব মহানগর, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন সর্বত্র সতর্ক পাহারা রাখতে হবে। তারা (বিএনপি) এই শূন্যতা মনে করে আঘাত হানবে। কাজেই কোথাও শূন্যতা থাকবে না।

দেশে বিএনপির নেতৃত্বে তাণ্ডব চলছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, ‘১০ ডিসেম্বর তারা ফেল করেছে। তারা মাথা নত করবে না। তারা মরিয়া হয়ে নেমেছে। কারণ, তারা জানে নির্বাচনে শেখ হাসিনাকে হারানোর সাহস তাদের নেই। কাজেই তারা আন্দোলন, জ্বালাও-পোড়াও, সন্ত্রাস এসব অপকর্ম করে সরকার হটানোর পাঁয়তারা করছে।’

এ সময় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com