1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
Title :
দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স

কাদের: আই এম নট এ পারফেক্ট লিডার

  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২, ১২.১০ পিএম
  • ২৩৩ Time View

বাংলাদেশের বৃহৎ ও পুরাতন রাজনৈতিক দলের দুই মেয়াদের দায়িত্ব পালনের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দল চালানোর জন্য তিনি পারফেক্ট লিডার নন।

কাদের বলেন, ‘আই এম নট এ পারফেক্ট লিডার। তবে এ সময়ে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পদ্মা সেতুর বাস্তবায়ন।’

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিএনপির চলমান রাজনৈতিক কর্মসূচি নিয়ে কাদের বলেন, বিএনপি রাজনৈতিক কর্মসূচিতে ব্যর্থ হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তারা ব্যর্থ হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তিনি বলেন, পরবর্তী নির্বাচনেও জণগনের ম্যানডেট নিয়ে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চায় আওয়ামী লীগ।

এদিকে দলটির জাতীয় সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের সম্মেলনে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। এ সম্মেলনে উপদেষ্টা ও সভাপতিমণ্ডলীর সদস্যসহ মোট ১২০ জন মঞ্চে উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম ও সফিউল আলম চৌধুরী নাদেল।

এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর, আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাপা, কার্যনিবাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজি ও আনোয়ার হোসেনসহ আরও অনেকে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com