রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম ভোলাহাটের ‘সোর্স’ ইয়াকুব—প্রতারণার আড়ালে দেশবিরোধী গোয়েন্দা তৎপরতার অভিযোগ! আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চট্টগ্রাম রেলওয়ের দ্বিতীয় শ্রেণির কর্মচারী লুৎফা বেগম, সে অফিস যাতায়াত করেন ল্যান্ডক্রুজারে জামায়াতে ইসলামী ১১ দলীয় কেন্দ্রীয় নেতাদের আগমনে জনসমুদ্রে পরিনত কেরানীগঞ্জ জোট-ভোটে ডিজিটাল প্রচারণায় ব্যস্ত রাজনীতির মাঠ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের চূড়ান্ত অগ্নিপরীক্ষা — ইলিয়াস হোসেন মাঝি জলঢাকায় গ্রিনল্যান্ড পাবলিক স্কুল এন্ড কলেজের এক ভিন্ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বাংলাদেশ প্রেসক্লাবের সিলেট বিভাগের উদ্দ্যোগে লাউয়াছড়া জাতীয় উদ্যানে নানান আয়োজনে বনভোজন অনুষ্ঠিত ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

আবারও জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া সেরা করদাতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২৩৮ Time View

এবার সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে সর্বোচ্চ কর দিয়ে সেরা করদাতা নির্বাচিত হয়েছেন হাকিমপুরী জর্দার স্বত্বাধিকারী মো. কাউছ মিয়া। এ নিয়ে টানা ১৫ বার সেরা করদাতা নির্বাচিত হলেন তিনি।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ (কর) এর সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসুর সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

এবার সেরা করদাতার তালিকায় জ্যেষ্ঠ নাগরিক, ব্যবসায়ী, শিল্পীসহ ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা স্থান পেয়েছে। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ৭৬, কোম্পানি পর্যায়ে ৫৩ এবং অন্যান্য ক্ষেত্রে ১২ জনের নাম প্রকাশ করা হয়েছে।

আগামী ২৮ ডিসেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের প্রত্যেককে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেয়া হবে।

কাউছ মিয়া ১৯৯৮ সাল থেকেই দেশের সর্বোচ্চ করদাতার একজন। ৭৬ বছর বয়সী ব্যবসায়ী কাউছ মিয়া ব্যাংক থেকে কোনো ঋণ নেননি। সরকারকে কর দিচ্ছেন ৫৪ বছর ধরে।

কাউছ মিয়া সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, যত দিন বেঁচে আছেন, ততদিন এভাবেই সেরা করদাতা হতে চান তিনি।

মুজিববর্ষে জাতীয় পর্যায়ে সেরা করদাতার সম্মাননা দেয়া হয় তাকে। ২০১৬-১৭ অর্থবছরে ঢাকা জেলার ‘কর বাহাদুর’ পরিবার হিসেবে স্বীকৃতি দেয়া হয় কাউছ মিয়াদের।

একেবারে তৃণমূল থেকে উঠে আসা এ ব্যবসায়ী সরকারকে কর দিতে শুরু করেন ১৯৬৮ সাল থেকে। ৬৩ বছর ধরে সততা, আন্তরিকতা ও স্বপ্রণোদনার স্বীকৃতিস্বরূপ কাউছকে জাতীয় রাজস্ব খাতের গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড সিআইপি মর্যাদায় ভূষিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS