শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, শনাক্ত ১২৬

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৮২ Time View

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় ১২৬ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে আরও একজন ডেঙ্গু রোগী মারা গেছেন।

বুধবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৮ জন এবং ঢাকার বাইরের রয়েছেন ৫৮ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৫৭৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ৭৫৫ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৮৮৯ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ৮৬৬ জন।

চলতি বছর এ পর্যন্ত আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬০ হাজার ৯০৯ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৩৯৪ জন এবং ঢাকার বাইরে ২২ হাজার ৫১৫ জন।

এ বছর এখন পর্যন্ত ২৭৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS