1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
Title :
ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল, ঢাকা ইস্ট জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের “হেলথ ক্যাডার ডে-২০২৬” আয়োজনে ব্যাংকিং পার্টনার প্রিমিয়ার ব্যাংক বৈদেশিক ঋণের তথ্য এবার মাসে মাসে চাইল বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন নেমেছে ৬৭.৫২ শতাংশে রপ্তানি ও বৈদেশিক মুদ্রা আনা সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৫৩ হামে আরও ২ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৮৫

আজ প্রধানমন্ত্রী ১০০ মহাসড়ক উদ্বোধন করবেন

  • আপডেট : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২, ১১.১৯ এএম
  • ৩২৬ Time View

আজ বুধবার দেশের ৫০ জেলার বিভিন্ন স্থানে নির্মাণ করা ১০০টি মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব মহাসড়ক উদ্বোধন করা হবে।

জানা গেছে, ৫০ জেলায় ১০০ মহাসড়ক নির্মাণে ব্যয় হয়েছে ১৪ হাজার ৮২৩ কোটি ৫২ লাখ টাকা। যার বেশিরভাগ অর্থের জোগান দিয়েছে সরকার। এসব সড়কের দৈর্ঘ্য দুই হাজার ২১ কিলোমিটার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সরাসরি সংযুক্ত থাকবে টাঙ্গাইল ও খুলনা জেলা। বাকি জেলাগুলো প্রজেক্টরের মাধ্যমে যুক্ত হবে।

সারা দেশে একযোগে ১০০ সড়ক উদ্বোধনকে বাংলাদেশের জন্য একটি মাইলফলক হিসেবে অভিহিত করেছেন সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান। তিনি বলেন, নতুন নির্মিত মহাসড়কগুলো দেশের প্রান্তিক মানুষকে আধুনিক সড়ক অবকাঠামোর সুযোগ করে দেবে।

উল্লেখ্য, এর আগে গত ৭ নভেম্বর দেশের ২৫টি জেলায় নির্মিত ১০০টি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com