ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২০ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৫৯ শতাংশ। ফলে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
দর বৃদ্ধির শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্টাইল ক্রাফট লিমিটেড। কোম্পানিটি ৬ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ১৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।
আর বিডি অটোকারস লিমিটেডের ৫ টাকা ৪০ পয়সা বা ৩ দশমিক ৫০ শতাংশ শেয়ারপ্রতি দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জিকিউ বলপেন, আজিজ পাইপস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও সী পার্ল বীচ লিমিটেড।